1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

সার্ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর ১৫তম শীর্ষ সম্মেলনের রবিরার থেকে শুরু হচ্ছে৷ কলোম্বোর ক্যান্ডিতে আগামী ২ ও ৩ আগষ্ট এ অঞ্চলের উন্নয়নের জন্য বক্তব্য রাখবেন আটটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা৷

সার্ক

সদস্য দেশগুলোর মধ্যে সার্ক উন্নয়ন তহবিল ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা সংক্রান্ত- দু'টি চুক্তি স্বাক্ষর করতে পারে আটটি সদস্য দেশ৷ এর পাশাপাশি খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে এবাবের শীর্ষ বৈঠকে৷

আঞ্চলিক ফুড ব্যাংক তৈরির উদ্যোগ নেবে সার্ক

এছাড়া আঞ্চলিক ফুড ব্যাংক, সদস্য দেশগুলোর মধ্যে আন্ত যোগাযোগ সৃষ্টি, সন্ত্রাসবাদ, সার্ক ভিলেজ ও সাফটার অগ্রগতি সম্পর্কে আলোচনা হবে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন৷ এবারে এই সংস্থাকে জনগণের সার্ক হিসেবে পরিণত করতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা৷

যে সব বিষয় নিয়ে এবার আলোচনা হবে, তা আগেও আলোচনা করা হয়েছিল৷ এবারো সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে৷ আগামী কাল রবিবার প্রথমে বসবেন আট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিষয়ক কর্মকর্তারা৷ এরপর বসবেন পররাষ্ট্র সচিবগন৷ তাদের সভায় নেয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টারা৷ ২ ও ৩ আগষ্ট বক্তব্য রাখবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা৷ এই সম্মেলনের নিরাপত্তা রক্ষার্থে ১২ হাজার বাড়তি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলংকার পর্যটন সিটি ক্যান্ডিতে৷

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) সংক্রান্ত একটি সনদের খসড়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে৷ বৈঠকে সদস্য দেশগুলো এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে৷ ১৩তম সার্ক সম্মেলনে এ ধরনের একটি তহবিল গঠনের প্রস্তাব করা হয়৷ সার্কভূক্ত দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে এ তহবিল ব্যবহার করা হবে৷ সম্মেলনের আগে অনুষ্ঠেয় টেকনিকাল কমিটির বৈঠকে সাফটার অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানা গেছে৷ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা কমিয়ে আনতে সাফটাকে আরো কার্যকর ও গতিশীল করতে এবারের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে৷

এছাড়া সন্ত্রাসবাদ, সীমান্তে চোরাচালান, মানব পাচার, জঙ্গিবাদসহ নিরাপত্তা ইস্যুটি সব সময়ই সার্ক সম্মেলনে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু৷ এবারের টেকনিকাল কমিটির বৈঠকে সদ্য শেষ হওয়া সার্ক স্বরাষ্ট্র সচিবদের বৈঠকের পর্যালোচনা করা হবে৷ সব মিলিয়ে সার্ককে বিশ্বের অন্যান্য জোটের আদলে গড়ার উদ্দেশ্য নিয়েই এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷