1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার

ঈদকে সামনে রেখে বাংলাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে৷ জাতীয় ঈদগাসহ সব মসজিদ ও ঈদগায়ে বসান হয়েছে সিসিটিভি৷ আর তল্লশীর জন্য আর্চওয়ে গেট৷

ঈদ উপলক্ষ্যে জাকাত দেওয়া হচ্ছে

পুলিশ কমিশনার বলছেন, নাশকতার আশংকা না থাকলেও তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন৷

ঢাকার জাতীয় ঈদগা ময়দান এরমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে দয়া হয়েছে৷ চলছে পুলিশের তল্লাশী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং৷ এই ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ পড়বেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ দেশের শীর্ষ ব্যক্তিরা৷ তাই তাদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ – জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শহীদুল হক৷ তিনি জানান মুসুল্লির বেশে গোয়েন্দারাও তৎপর থাকবে৷

শুধু জাতীয় ঈদগা ময়দান নয় অন্যান্য মসজিদ ও ঈদগার নিরাপত্তাও জোরদার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷