1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবে যেতে দেয়া হচ্ছে না ইরানের পানাহিকে

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগদান নিষিদ্ধ করা হয়েছে৷ অর্থাৎ পানাহি তাঁর ছবি ‘দ্য একর্ডিয়ন’ র প্রদর্শনীতে যোগ দিতে পারছেন না৷

জাফর পানাহি

এদিকে প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা তাঁকে এইরকম মানসিক কারাবন্দি করে রাখার নিন্দা জানিয়েছেন বুধবার৷ ৫০ বছর বয়স্ক পানাহি বলেন, আমি কারাগার থেকে মুক্তি পেলেও, দেশের বাইরে যাবার কোন অনুমতি আমার নেই৷

‘দ্য একর্ডিয়ন'-এর প্রদর্শনীর আগে তিনি একটি বিবৃতি দেন৷ তিনি বলেন, কোন চলচ্চিত্র নির্মাতাকে যদি চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেয়া না হয়, তাহলে তিনি মানসিকভাবে কারারুদ্ধ৷ তাকে হয়তো কোন ছোট ঘরে বন্দি করে রাখা হয়নি, কিন্তু তিনি বড় কারাগারে বন্দি৷প্রায় তিন মাস আটক থাকার পর, গত মে মাসে মুক্তি পান তিনি৷

ইরান এবং ইরানের বাইরের যাঁরা, তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়ে স্বাক্ষর দিয়েছিলেন তাঁদের সবাইকে, পানাহি ধন্যবাদ জানানোর সুযোগটি গ্রহণ করেন৷ একই সঙ্গে কারবন্দি থাকা অবস্থায় সমর্থন দেয়ার জন্যে তিনি চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান৷

ইরানে নারীদের সঙ্গে করা আচরনের সমালোচনা করে পানাহির ‘দ্য সার্কেল' ছবিটি ২০০০ সালে ভেনিসের শীর্ষ পুরস্কার গোল্ডেন লায়ন ছিনিয়ে নেয়৷

প্রতিবেদনঃ ফাহমিদা সুলতানা

সম্পাদনাঃ আরাফাতুল ইসলাম

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন