1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে জার্মানি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি বুধবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের সঙ্গে আলোচনা করেন৷ আলোচনার পর তিনি দাউদ হায়দারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনার খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরেন৷

জার্মানি সফরে ডা.দীপু মনি

ডা.দীপু মনি জানান, জার্মান পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতার মাত্রা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন৷ বাংলাদেশ জার্মানির কাছে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে৷ ভেস্টারভেলে জার্মানির বেসরকারি শিল্পক্ষেত্রকে এবিষয়ে উৎসাহ দেবেন বলে জানিয়েছেন৷

জলবায়ু পরিবর্তনের মোকাবিলার ক্ষেত্রেও দুই দেশ নিবিড়ভাবে কাজ করবে৷ দুই পক্ষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে৷ ডা.দীপু মনি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷

সাক্ষাৎকার: দাউদ হায়দার
সম্পাদনা: সঞ্জীব বর্মন

ডিডাব্লিউ.ডিই

এই বিষয়ে অডিও এবং ভিডিও

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷