1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ জীবন

শর্তাধীনে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসলেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ‘লাল জামা’পরিহিত সমর্থকদের দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে রবিবার প্রধানমন্ত্রী আভিসিত ভেজাজিভা আলোচনায় বসলেন আন্দোলনকারীদের তিন নেতার সঙ্গে৷

বিক্ষোভে উত্তাল এশিয়ার অন্যতম পর্যটক আকর্ষনীয় দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক৷ সরকারবিরোধীদের লাগাতার বিক্ষোভ সমাবেশ আর প্রধানমন্ত্রীর অনমনীয় মনোভাবের কারণে অচল হয়ে পড়েছে থাই রাজধানী৷ ব্যবসায়ীরা জানিয়েছেন, খুবই বেসামাল অবস্থায় চলছে তাদের ব্যবসা বাণিজ্য৷ বিশেষ করে ব্যাংকক থেকে দেশের অন্য স্থানগুলোতে যাচ্ছেন পর্যটকরা৷ তবে বছরের এই সময়ে যত পর্যটক থাকার কথা সেই সংখ্যা এবার খুবই কম৷

গত শনিবার বিক্ষোভকারীরা সংসদ বাতিল ও আগাম নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী আভিসিত ভেজাজিভার কার্যালয় ঘেরাও করেন৷ বিক্ষোভকারীদের প্রতিরোধ এতটাই প্রবল ছিল যে, শহরের কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হয় সেনাবাহিনী৷

রবিবার এই বিক্ষোভের মুখেই একটু অনমনীয় মনোভাব দেখালেন প্রধানমন্ত্রী ভেজাজিভা৷ জানালেন, এই সহিংস অবস্থার অবসানে তিনি বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠকে রাজী৷ আন্দোলনকারীরা যে কোন সময় বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিতে পারে, আর তাই নিরাপদ থাকতে প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন ব্যাংককের একটি সামরিক ঘাঁটিতে৷ সেখান থেকেই আন্দোলনকারীদের প্রতি শর্ত দিয়েছেন এই বলে যে তিনি যে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন তার সামনে থেকে বিক্ষোভকারীরা সরে যেতে হবে, তাহলেই তিনি তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজী আছেন৷

প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি একটি টেলিভিশন স্টেশনকে জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র সাথিত ওংনংটোয়ে৷ তিনি বলেন, শান্তি ফিরিয়ে আনতে এবং সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা এড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেন৷ তবে পদত্যাগ না করার ব্যাপারে প্রধানমন্ত্রী এখনো অনড় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি৷

এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার হয় আন্দোলনের তিন নেতা এবং ভেজাজিভাসহ তিন সরকার দলীয় নেতার বৈঠক৷ সেখানে লালজামা আন্দোলনের নেতারা জানিয়ে দেন তাঁদের দাবি সংসদ ভেঙে দেওয়ার কথা৷ বলা হয়েছে এটা প্রাথমিক আলাপ৷ আগামী সোমবার আবারো তাঁরা বৈঠকে বসবেন৷

গত ১২ই মার্চ থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সমর্থকরা ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করে আসছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

ডায়েরির পাতা থেকে