সিদ্ধান্ত, সিদ্ধান্তই ! এমন মন্তব্য করে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে ফিফা৷ ফ্রান্সের সঙ্গে কোন রিপ্লে নয়৷আন্তর্জাতিক ফুটবল জগতের মাথা ফিফা তার অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার এই কথা সাফ জানিয়ে দেয়৷
অবশ্য ফ্রান্স আর আয়ারল্যান্ড এর শেষ কোয়ালিফাইং খেলার মূল বিতর্কিত ব্যক্তি থিয়েরি অঁরি বলেছেন, রিপ্লে করে সিদ্ধান্ত নিলে তা হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত৷
খেলার মাঠ কি রাস্তা কি সংসদ৷ অ্যারাল্যান্ডের সব জায়গাতেই এখন একই আলোচনা, ঘোর সমালোচনা ৷ ১৮ নভেম্বর বিশ্বকাপের চুড়ান্ত পর্বের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করতে মাঠে নামে আয়ারল্যান্ড আর ফ্রান্স৷ ড্র হয় এক -এক গোলে৷ তারপর এক্সট্রা টাইমে স্টার প্লেয়ার থিয়েরি অঁরি হাত দিয়ে বলটি ঠেলে দেন ইউলিয়াম গালাসের কাছে৷ আর তারপরই গোল৷ ফ্রান্স এক-এক গোলে ড্র করেও নিজেদের অবস্থান নিশ্চিত করে ফেলে বিশ্বকাপের জন্য৷ আর এরপর থেকেই শুরু হয় সমালোচনা আর সমালোচনা৷ কারণ সকলেই বলছে রেফারির চোখ এড়ালেও টিভি ক্যামেরার চোখ এড়াতে পারেনি এই কারচুপি৷ এমনকি আয়ারল্যান্ডের সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়৷ সেখানে বলা হয়, এই ধরণের সিদ্ধান্ত খেলার উদ্দমকে নষ্ট করে দেয়৷ আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন বলছেন, তিনি বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে আলাপ করবেন৷ এদিকে আয়্যারল্যান্ডের ফুটবল এসোসিয়েশন ফাই ফিফার কাছে আবেদন করে৷ ফিফা বলে দিয়েছে, রেফারি একবার মাঠে যেই সিদ্ধান্ত নেন তাই চূড়ান্ত৷ এর পুনর্বিবেচনার সুযোগ নেই৷
খেলার নিয়ম এটাই৷ মাঠে যা ঠিক হবে তাই স্থির থাকবে৷
শুক্রবার বিকালে অঁরি এক বিবৃতিতে বলেন, তিনি কোন প্রতারক নন৷ এবং হতেও চান না৷ তিনি স্বীকার করেন যে বলটি তার হাত দিয়েই নিয়ন্ত্রিত হয়েছিল যা তিনি খেলা শেষে আয়ারল্যান্ডের খেলোয়াড় এবং রেফারিদের বলেছিলেন৷ তিনি ফ্রান্সের এই জয়ে দুঃখিত এবং লজ্জিত বলেও জানান৷
যদিও আয়ারল্যান্ডের ইটালিয়ান ম্যানেজার জোভানি ট্রাপাটোনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটির পরিবর্তন সম্ভব নয় ৷ কারণ রেফারি যা সিদ্ধান্ত নেয় তাই চূড়ান্ত৷ নতুন কিছু আশা করা ঠিক হবে না৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158