1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

২০১০ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পর্তুগাল

হট ফেবারিট রোনালডো ছাড়াই পর্তুগাল ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে খেলার চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছে৷ বুধবার বসনিয়া-হেরৎসেগোভিনাকে ০-১ গোলে পরাজিত করে পর্তুগাল বিশ্বকাপ পর্বে খেলার জন্য নিজেদের জায়গা নিশ্চিত করেছে৷

হট ফেবারিট রোনালডো ছাড়াই জিতলো পর্তুগাল

অবশ্য পর্তুগালের এই ম্যাচে অংশ নিতে পারেননি সময়ের ফুটবল ক্রেজ ক্রিস্টিয়ানো রোনালডো৷ গত সেপ্টেম্বরের শেষে তিনি খেলার সময় গোড়ালিতে চোট পান৷ বিষয়টিকে খুব বেশি নজরে না এনে আবারো মাঠে নামেন তিনি৷ চোট পাবার মাত্র দশ দিন পর পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠে নামার পরই আবারো ঐ একই জায়গায় নতুন করে চোট পান৷ আর এরপর থেকেই মাঠের বাইরে এই খেলোয়াড়৷ ফুটবল প্রেমীদের বিষয়টি হতাশ করলেও গতকালের খেলার ফলাফল কিন্তু শেষ পর্যন্ত পর্তুগিজদের ততোটা হতাশ করেনি৷ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল৷

রোনালডো আগামী শুক্রবার অনুশীলন ম্যাচে মাঠে নামতে পারবেন বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ৷ ক্লাবের ওয়েব সাইটে বলা হয়েছে, মঙ্গলবার ডাক্তার তাকে পরীক্ষা করে সবুজ সঙ্কেত দিয়েছেন খেলার৷

পর্তুগাল ছাড়াও আরো যেসব দেশ গতকাল চূড়ান্ত পর্বে খেলার জন্য নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা হলো ফ্রান্স, গ্রিস ও স্লোভেনিয়া৷ চূড়ান্ত পর্বে মোট ৩২টি দল অংশ নেবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন