1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

শিল্পার মধুচন্দ্রিমার খবর ফাঁস

বাতাসে অনেক দিনের পুরনো একটা কথা এখন নতুন হয়েই ভাসছে৷ তা হলো শিল্পা শেঠী মানে বিগ বি খ্যাত ভারতীয় অভিনেত্রী শিল্পা বিয়ে করেছেন৷

ঘটনার সত্যতা নিয়ে নতুন দম্পতি কোন কথা না বললেও, পত্রিকার পাতা আর টিভি পর্দা বেশ জমিয়ে গল্প করে নিচ্ছে তাদের বিয়ে নিয়ে৷ মাঝে অবশ্য তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র ধরে অনেক গণমাধ্যম বলেই দিয়েছে লন্ডনে শিল্পার বিয়ে হয়েছে৷ আর আসছে নভেম্বরে আনুষ্ঠানিক সব আয়োজন৷ মানে ভারতীয় কায়দায় আবারো বিয়ে৷ কিন্তু আসলে সত্য কোনটা?

যে ভাগ্যবান সুপুরুষের সঙ্গে শিল্পা ঘর বাঁধবেন তার সঙ্গে একেবারে প্রেমঘটিত বিয়ে৷ প্রথমে আলাপ আর তারপরই প্রেমে পড়ে যান গয়না ব্যবসায়ী রাজ কুন্দার আর শিল্পা৷ এবিষয়ে তাদের মাঝে কোন দ্বিমত বা লুকোচুরি নেই৷ কিন্তু বিয়ে! তা নিয়ে নানা গুজব আর কাহিনী৷ আর হবেই না বা কেন? সেলিব্রেটি বলে কথা৷ যতো গুজব ততোই প্রচার৷ অবশ্য ৩৩শে পড়া এই সুন্দরী কার সঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করছেন তা জানার আগ্রহ সবার থাকতেই পারে ৷

শিল্পার খুব পরিচিত একজন গণমাধ্যমকে জানিয়েছেন রাজ কুন্দারা তার নব বধুকে এমন এক জায়গায় মধুচন্দ্রিমার জন্য নিয়ে যাবেন, যা সাধারণ মানুষ থেকে অনেক দূরে৷ মধুচন্দ্রিমা হবে ২৪ নভেম্বরের বধুবরণের পরই৷ শিল্পার মতে রাজ এমনই চমকের ব্যবস্থা করছে যেনো সারা জীবন তাঁর মনে থাকে৷ রাজ বাহামা দ্বীপপুঞ্জের কোন একটি স্বপ্নের দ্বীপে মধুচন্দ্রিমার জন্য আলো জ্বালাবার ব্যবস্থা করছেন৷

২২ নভেম্বরের বিয়ের জন্য কিরান বাওয়ার খান্ডালার ফার্মহাউস ঠিক করা হয়েছে৷ যদিও বধুবরণ হবে মুম্বাইতে৷ এরপর শ্রী আম্মা আর শ্রী ভগবানের অশীর্বাদ নেয়ার জন্য নব দম্পতি যাবেন চেন্নাইএর কাছে একটি মন্দিরে৷ তার কিছু দিন পরই তাদের কিছু দিনের জন্য হারিয়ে যাবার পালা৷ সে হদিশ বের করতে পত্রিকার পাতা বা টিভি ক্যামেরাকে বেশ বেগ পেতে হবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন