1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

শিব সেনাদের একহাত নিলো কারিনা

শিবসেনাদের একহাত নিলো ঠোট কাঁটা বলে খ্যাত বলিউড নায়িকা কারিনা৷ ‘কুরবান’ ছবিতে তাঁর নগ্ন পিঠের ছবি দেখে সম্প্রতি বেশ খেপেছিল শিব সেনারা৷ বলেছিল, কারিনাকে শাড়ি উপহার দেবে তারা৷ ওমা! কারিনাও নাকি সেই শাড়ির অপেক্ষায়৷

এই পোস্টার নিয়ে যত বিতর্ক

করন জোহরের আসন্ন ছবি ‘কুরবান' এর পোস্টার রিলিজ করা হয় দিন কয়েক আগে৷ সেখানে কারিনাকে দেখা গেছে সাইফ আলী খানের বিপরীতে নগ্ন পিঠে দাঁড়িয়ে থাকতে৷ সেই পোস্টার দেখে বেশ ক্ষিপ্ত শিবসেনা৷ সম্প্রতি দলটির কর্মীরা মুম্বাইয়ে প্রতিবাদও জানায়৷ দলের এক শীর্ষ নেতা জানান, আমরা খুব শীঘ্রই কারিনার বাড়িতে যাবো এবং তাকে একটি শাড়ি উপহার দেবো৷

ওমা, সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের কিছু পরেই আক্ষেপ কারিনার৷ জানালেন, শিব সেনাদের উপহারের শাড়ি এখনো পাননি তিনি৷ তবে আশা রাখছেন এটা অবশ্যই সুন্দর হবে৷

তবে উপহারের শাড়ি কারিনার কাছে না পৌঁছালেও শিব সেনার নারী কর্মীরা কিন্তু কারিনার পোষ্টারে শাড়ি জড়িয়েই মিছিল করেছেন৷ তারা দাবি করেছেন, পোস্টারটি কুরুচিপূর্ণ৷ অবশ্য কারিনা জানিয়েছেন, আমি পোস্টারের মধ্যে খারাপ কিছু দেখছি না৷ বরং এটি বেশ নান্দনিক৷

কারিনা যাই বলুক না কেন, থেমে নেই বিতর্ক৷ আর চলচ্চিত্র বোদ্ধাদের মতে, ২০ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘কুরবান' এর মার্কেটিং এ বেশ ভালো ভূমিকা রাখছে এই বিতর্ক৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন