সংবাদের খোঁজে প্রতিমুহূর্তেই ঘুরে ফিরছে সাংবাদিকরা৷ সেই ঘোরাঘুরির মাঝেই চোখে পড়ে অনেক কিছু, যা হয়তো সংবাদ নয় কিন্তু সাংবাদিক মন লিখতে চায়৷ জানাতে চায় তার পাঠকদের৷ আর তাই আমাদের এই অনলাইন আয়োজন৷ সাংবাদিকের ডায়েরি ...
স্পেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভ্যালেন্সিয়া শহর৷ আর তারই অদূরে ছোট্ট, নাম না জানা গ্রাম ‘বুনিওল’৷ অথচ প্রতিবছর অগাস্ট মাসের শেষ বুধবারে হাজারো মানুষের গন্তব্যস্থান হয়ে উঠে গ্রামটি৷ চলে সম্মুখযুদ্ধ... (14.10.2011)
সাইকেল চালক হিসেবে শিশুর কথা শুনে যারা চমকে যাবেন তাদের জন্যই আরো মজার কথাটা না বললেই নয়৷ পরিবেশ বান্ধব পরিবহণ হিসেবে একদিকে যেমন সাধারণ মানুষ, অন্যদিকে তেমনি নগর কর্তৃপক্ষও সাইকেলের ব্যবহারে দারুণ উৎসাহ দিয়ে থাকেন৷ (24.08.2011)
আশ্চর্য হওয়ার মতো ঘটনা শুধু মোটর চালিত যানবাহনের ক্ষেত্রেই নয়৷ জার্মানি জুড়ে পরিবেশ বান্ধব বাহন হিসেবে সাইকেলের ব্যবহার খুব চোখে পড়ে৷ পরিবারের প্রত্যেক সদস্যের জন্য যেমন একটি করে গাড়ি ঠিক তেমনি একটি করে সাইকেল থাকাও চাই৷ (23.08.2011)
বিশ্বের নানা প্রান্তে নানা ধরনের মানুষ এবং নানা ধরনের সংস্কৃতি৷ চলন বলন সবকিছুতেই এক জাতি কিংবা দেশ থেকে আরেক জাতি ও দেশের বৈশিষ্ট্য আলাদা৷ জার্মানির এমন অনেক ভিন্ন ধারার মধ্যে বেশি করেই যেন নাড়া দেয় পথের নানা দৃশ্য৷ (22.08.2011)
বাংলাদেশে সক্রিয় জার্মান সাহায্য সংস্থা ‘নেৎস’এর তিন দিনের এক সেমিনার হয়ে গেল কাসেল শহরে৷ আলোচিত বিষয় – বাংলাদেশ : স্বাধীনতার ৪০ বছর৷ এই পটভূমিকায় দেবারতি গুহ’র ব্যক্তিগত অনুষঙ্গে লেখা প্রতিবেদন৷ (20.05.2011)
শুরুটা করে দিলেন আরিফ জেবতিক৷ আমার ব্লগ-এ তাঁর পোস্টের শিরোনাম, ‘সাবরিনাকে সঙ্গে নিয়ে আমরা উঠে দাঁড়াবো’৷ সত্যিই, আমরা সাবরিনাকে নিয়ে যেতে পারি বিশ্ব দরবারে৷ তাঁর অধিকার আদায়ের ব্লগের পক্ষে সামান্য ভোট দিয়েই তা সম্ভব৷ (23.03.2011)
আক্তার হোসেন নামক এক তরুণের অপারেশন হয়েছে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে৷ গত বছর বিডিআর বিদ্রোহের সময় তার ডান হাতে আর বুকে গুলি লাগে৷ এরপর তার প্রায় অচল হাতটাকে পুরো সচল করেছেন অস্ট্রেলীয় ডাক্তাররা৷ (18.11.2010)
বার্লিন প্রাচীরের পতন৷ সেই ইতিহাসের দিন যা আমাদের প্রজন্ম প্রত্যক্ষ করেছে৷ কেমন যেন অন্ধকারে ঘেরা গা শিউরানো অনুভূতি থাকত পুবের কথা ভাবলে৷ বলেছেন মিলনের পর অনেক পশ্চিমবাসী৷ বলছি দুই জার্মানির কথা৷ (03.10.2010)
পুব থেকে আসত সেইসব দুর্লভ, সুগন্ধী অপরূপ মশলা৷ দারুচিনি, জিরা, জাফরান বা হিং-এর সুগন্ধ বাতাসে ভেসে থাকে আজও ক্ষনিকের জন্য ৷ মশলারা সেদিন আসত ইটালিয় জাহাজে৷ দ্বীপটা কিন্তু গ্রিসের সমুদ্রসীমায়৷ নাম তার স্পেতসেস৷ (31.07.2010)
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পুরানো পুকুরের দিকে ফিরে তাকানো৷ আন্না তড়খড়ের নাম হয়েছিল নলিনী৷ এক সত্যদ্রষ্টা বাউলের হাত ধরে শৈশব থেকে এতটা পথ পাড়ি৷ (09.05.2010)
রবীন্দ্র জয়ন্তীর ছায়া পড়ে, আমেজ ঘনায় এই প্রবাসেও৷ সারাটা জীবন যে কবির গান আর কবিতাকে পাথেয় করে যাত্রা, তাঁকে নিয়ে স্মৃতিচারণ তো আমাদের সবার৷ (08.05.2010)
ইসারলনে যাবার কথা ছিল সময় মত৷ জিগির কনসার্ট৷ জিগি মানে জিগফ্রিড স্মিট৷ পেশায় শিক্ষক৷ নেশায় ফটোগ্রাফার, গীতিকার৷ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মানুষটি বিভিন্ন সময়ে ঘুরে বেড়ান, কথা বলেন নানা মানুষের সঙ্গে, ছবি তোলেন৷ (10.02.2010)
এশিয়া প্যাসিফিক উইক বা এশিয়-প্রশান্ত মহাসাগরীয় সপ্তাহের প্রথম তিনটি দিনে ডয়চে ভেলের উপস্থিতি সম্পূর্ণ আয়োজনটিকেই দিয়েছিল অন্য এক মাত্রা৷ কিন্তু, তার চেয়েও বোধহয় ভিন্ন ছিল আমাদের কাজ করার ধরণ, পারস্পরিক আন্তরিকতা৷ (14.10.2009)
পিত্রালয় ছেড়ে প্রথম পা রেখেছিলাম যেই শহরে সেটি রাজশাহী৷ সবুজ এবং শিক্ষানগরী হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার৷ বাবা চান নি তাঁর হোটেল ছেড়ে আসি৷ তবুও এসেছি অনেকটা জোর করেই৷ তবে বাবা-মাকে ছেড়ে খুব বেশি দূরে যেতে চাইনি৷ (08.09.2009)
অনেকেই বলেন ইসারলোন শহরের আবহাওয়ার নাকি কোন চরিত্র বোঝা যায় না৷ ঠিক এমনটাই হলো সকালে যখন সেখানে পৌঁছলাম, তখন আকাশটা একটু মেঘলা ছিল৷ তারপর খটখটে রোদ্দুর৷ দুপুরের পর এক পশলা বৃষ্টিও হয়ে গেল৷ (06.07.2009)
নদী সব সময়েই ভালো লাগে আমার৷ রাগ, হতাশা, বেদনা, একাকীত্ব... সব কিছুই নিমেষে উড়িয়ে দেয় নদীর হাওয়া ৷ প্রিয় সঙ্গী তাই নদী... রাইন৷ জার্মানির বিখ্যাত রাইন৷ একেক শহরে তার একেক রূপ৷ একেক রং৷ (02.06.2009)
প্রতিবছর ১৪ই এপ্রিল বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হয়৷ সারাদিন ছেলে-বুড়ো সবাই মেতে ওঠে আনন্দ উৎসবে৷ মেয়েরা সাদা লাল পাড়ের শাড়ি পরে বৈশাখকে স্বাগতম জানায়৷ আমের বোল ধরে গাছে গাছে৷ (18.05.2009)
জার্মানির বন শহর থেকে ক্যোয়িনিগ্সভিন্টার প্রায় বার কিলোমিটার দূরে অবস্থিত৷ সাত পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর এই গ্রাম৷ গ্রামের পাশেই রাইন নদী বয়ে চলেছে৷ রাইনের জলে মিশে আছে হাজার বছরের ইতিহাস৷ (07.05.2009)
দেখে এলেম ‘রাইন ইন ফ্লামেন’৷ ‘রাইন ইন ফ্লামেন’ অর্থাৎ রাইন নদীতে আগুনের ফুলকি৷ শুনলে মনে হয়, নদীর মধ্যে থেকে উঠে আসা আগুন৷ এ আবার কেমন কথা! নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস হয় না এ দৃশ্য৷ (05.05.2009)
ফেব্রুয়ারী মাস মানেই জার্মানিতে কার্নিভালের মাস৷ পথে-ঘাটে, রেঁস্তোরায়, অফিসে সব জায়গায় শুধু কার্নিভালের আলোচনা৷ প্রতি বছর জার্মানিতে উদযাপিত হয় কার্নিভাল উৎসব৷ ছেলে বুড়ো থেকে শুরু করে প্রায় সবাই অংশগ্রহণ করে কার্নিভালে৷ (09.03.2009)
ডয়চে ভেলে থেকে কাজ শেষ করে রোজ ট্রামে চড়ে বাড়ি ফিরি আমি৷ ঘরের ফেরার পথে ট্রাম থেকে আমি রোজ দেখতে পাই সাত পাহাড়ের উপর এক বিশাল প্রাসাদ৷ প্রাসাদ, মহল না ভবন জানিনা আমি৷ এক অজানা আকর্ষণ শুধু টানে আমায়৷ (24.02.2009)
মজার মজার গল্প শুনলাম কোলন ডোম নিয়ে৷ এই ডোমের ভিতরে নাকি একটা দেয়াল আছে যেখানে শয়তানের নখের চিহ্ন পাওয়া যায়৷ (02.02.2009)
কোলনের ভুবনখ্যাত গীর্জার আরেকদিকে গেলাম আমি যেখানে তিনজন রাজার হাড় রাখা আছে৷ সেই তিনজন রাজা যারা যীশুর জন্মের পর মা মেরীর সামনে অনেক উপহার নিয়ে গিয়েছিলেন৷ (23.01.2009)
মৃদুমন্দ হাওয়া বইছে৷ এক ঝাঁক পায়রা সেই হাওয়ায় ডানা মেলে উড়ে বেড়াচ্ছে৷ যখন ডানা একটু ভারী হয়ে উঠছে –ঠিক তখনি গিয়ে বসছে বিশাল গির্জার উপর৷ আহা ..কি সুন্দর সেই গির্জা৷ ধুসর রঙয়ের গির্জা৷ (16.01.2009)
বন-শহর ঘুরে দেখার জন্য বের হলাম জার্মানিতে পৌঁছার পরের দিনই৷ ক্রিসমাসের জন্য পুরো শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে৷ একে বলে ভাইনাক্টস মার্ক্ট৷ কত যে মানুষ চারিদিকে ! ভীষণ সুন্দর৷ (07.01.2009)
ইমিগ্রেশন থেকে দাঁড়ালাম লাগেজ নিতে৷ অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম আমার লাগেজ আসছে না৷ (02.01.2009)
স্বপ্নের দেশ জার্মানি৷ নাম শুনলেই মনে হতো মেঘের উপর কোন দেশ৷ যেখানে অনেক পাহাড় আর শুধু সবুজ৷ যখনই আমায় কেউ প্রশ্ন করতো যদি কখনও সুযোগ আসে কোথায় যেতে চাই আমি৷ এক বাক্যে উত্তর দিতাম জার্মানি৷ (24.12.2008)
জার্মানির অন্যতম বাণিজ্যিক শহর হানোফার৷ প্রতি দুবছর অন্তর সেখানে একটি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফোরাম৷ বছর দুয়েক আগে প্রথমবারের মতো সেখানে অংশ নেই আমি৷ সাংবাদিক হিসেবে নয়, একজন নৃত্যশিল্পী হিসেবে৷ (29.10.2008)
বন শহরের এক প্রান্তের আবাসিক এলাকা টানেনবুশ৷ নিরিবিলি, ছিমছাম পরিবেশ৷ টানেনবুশেই জার্মানির স্টুডেন্ট নেটওয়ার্কের দু´টো ডরমেটরির একটিতে আমার থাকার ব্যবস্থা করেছে ডয়চে ভেলে৷ ১৪ তলা বিল্ডিং-এ থাকে ৩১২ জন৷ (22.10.2008)
বাংলাদেশের অনেক তরুণ ইদানিং ‘আউটসোর্সিং' করে বেশ ভাল আয় করছেন৷ তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার৷ এদের দেখে অনেকে এই কাজে আগ্রহী হয়ে উঠছেন৷ কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না৷ আবার কেউ কেউ মনে করছেন কাজটা বেশ কঠিন৷
বাংলাদেশ এবছর জাতিসংঘের শান্তি বিনির্মাণ সংক্রান্ত সংস্থার চেয়ারম্যান’এর দায়িত্ব পেয়েছে৷ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে সর্বসম্মতিক্রমে নির্বাচন করা হয়েছে৷
সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে গণমাধ্যম৷ তবে এবার গণমাধ্যমের সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যমের সমালোচনামূলক গ্রন্থ প্রকাশ করল শ্রাবণ প্রকাশনী৷ এছাড়া প্রকাশ করেছে ‘বিক্ষোভ সংকলন’৷