1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Former DW Editor Sagar Sarowar with his wife and son: Mr Sarowar was killed in Dhaka with his wife on February 11, 2012. Foto: Mohammad Zahidul Haque

সমাজ জীবন

সাগর-রুনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস, বার্লিন৷ এক শোকবাণীতে দূতাবাস জানায়, ‘‘তাদের অকাল মৃত্যুতে জাতি দুইজন অসামান্য মেধাসম্পন্ন বিরল প্রতিভা হারালো’’৷

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান স্বাক্ষরিত এই শোকবাণীতে বলা হয়েছে, ‘‘সদা হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত অমায়িক ও বিনয়ী সাগর পেশাগত জীবনে সংবাদ, যুগান্তর, ইত্তেফাক, ডয়চে ভেলে ও মাছরাঙা টিভি চ্যানেলে সাংবাদিক হিসেবে এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করে যথেষ্ঠ সুনাম অর্জন করেছেন৷

40th Independence Day of Bangladesh. Bangladesh celebrated its 40th anniversary of independence on March 26, 2011. The Embassy of Bangladesh in Berlin organised an event to mark this occassion. Ambassador Mosud Mannan hoisted the national flag and delivered a speech. Foto: Botschaft von Bangladesch, Berlin, Zulieferer: Sanjiv Burman

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান

তাঁদের প্রয়াণে বাংলাদেশ দূতাবাস বার্লিনের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আমার নিজের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক দম্পতির শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং বিশেষ করে এই দম্পতির একমাত্র সন্তান মাহীন সরওয়ার মেঘ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি''৷

মান্যবর রাষ্ট্রদূত শোকবার্তায় সাগর-রুনির একমাত্র সন্তান মেঘ'এর প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন৷ শোকবাণীতে তিনি জানিয়েছেন, ‘‘... একজন সুনাগরিক হিসেবে তার বেড়ে উঠার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা ও সহানুভূতি প্রত্যাশা করছি''৷

উল্লেখ্য, শনিবার ভোররাতে ঢাকায় নিজের ভাড়া বাসায় খুন হন সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি দম্পতি৷ তবে এখন পর্যন্ত পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

ডায়েরির পাতা থেকে

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158