1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে হতাশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি সাংবাদিকদের বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে তিনি হতাশ৷ ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার আশ্বাস দেয়ার পরও সীমান্তে বিএসএফ’এর হাতে নিহত হচ্ছে বাংলাদেশি নাগরিক, যা দু:খজনক৷

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি রোববার তাঁর কার্যালয়ে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন৷ তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন ভারতের সর্বোচ্চ পর্যায় থকে সীমান্ত হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয়া হলেও তা বন্ধ হয়নি৷ উচ্চ পর্যায়ের কথার সঙ্গে মাঠ পর্যায়ের কাজের মিল না থাকাটা শুধু দু:খজনক নয়, হতাশারও৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকরা বিএসএফ'এর হাতে নিহত হচ্ছে অথচ সীমান্তে গুলি না চালোনোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে বার বার৷ দুই দেশের রাজনৈতিক পর্যায়ে যে সমঝোতা হয় তা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়া মেনে নেয়া যায় না৷

তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাটির দেশ হিসেবে তিস্তার পানিতে বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে৷ তাই ট্রানজিটের সঙ্গে তিস্তার পানিবণ্টনের ঘটনা মিলিয়ে ফেললে চলবেনা৷ বাংলাদেশের মানুষের মনোভাবকে বাংলাদেশ সরকার যেমন গুরুত্ব দেয়৷ তেমনি অন্য সবাইকে তা বুঝতে হবে৷ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার সম্পর্ক আছে এবং তা আরো বিস্তৃত হবে৷ কিন্তু আমাদের তিস্তার পানি খুবই প্রয়োজন৷

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেন বাংলাদেশ যেকোন বিষয়ে চুক্তি বা আলোচনা করে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে৷ তাই তিস্তার পানি বন্টন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকারের কথায় আস্থা রাখতে চায় বাংলাদেশ৷ বিদেশি সাংবাদিক দলে ভারত, শ্রীলঙ্কা, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকরা রয়েছেন৷ দীপুমনি তাদের জানান বাংলাদেশ মালদ্বীপের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158