1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ জীবন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি টিকিয়ে রাখতে কাজ করছে বাংলাদেশ

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক সচিব সুরাইয়া বেগম সম্প্রতি জার্মানি সফর করেন৷ এসময় তিনি ‘কালচারাল এক্সপ্রেশন’ বা সাংস্কৃতিক প্রকাশ বিষয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেন৷

সচিব বলেন, ২০০৭ সালে বাংলাদেশ সাংস্কৃতিক প্রকাশ বিষয়ে ইউনেস্কোর একটি কনভেনশন সই করে৷ তার মাত্র দুইমাস আগে সেটা উত্থাপিত হয়েছিল৷

সুরাইয়া বেগম বলেন, বাংলাদেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাস করে৷ তাদের আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি রয়েছে৷ সরকার এসব রক্ষায় কাজ করে যাচ্ছে৷ বার্লিনের সম্মেলনে তিনি এ বিষয়টিই তুলে ধরেছেন বলে জানান৷

সরকারি ঐ কর্মকর্তা বলেন, বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে গবেষণা করার জন্য যা প্রয়োজন বাংলা একাডেমীকে সরকার সেটা দিচ্ছে৷ পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা যেন তাদের ভাষায় কথা বলতে পারে, সাহিত্য রচনা করতে পারে, অর্থাৎ ভাষাটা যেন হারিয়ে না যায় সে লক্ষ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে বলে জানান সুরাইয়া বেগম৷ এজন্য গত বছরের তুলনায় এবছর অনুদানের পরিমাণ দ্বিগুন করা হয়েছে বলে জানান তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

এই বিষয়ে অডিও এবং ভিডিও

ডায়েরির পাতা থেকে

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158