1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

তাইওয়ানের প্রথম এনবিএ তারকা

মার্কিন যুক্তরাষ্ট্রে বাসকেটবল খেলা৷ নিউ ইয়র্কের ‘নিক্স’-রা লস এঞ্জেসেল’এর ‘লেকার’-দের হারাল ৯২-৮৫ পয়েন্টে৷ তাইওয়ানের মানুষ টেলিভিশনে সেই খেলা দেখল৷ রাজধানী তাইপেই'এর একটি মল'এ সুবিশাল স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছিল৷

সেই স্ক্রিনের সামনে শ'পাঁচেক ফ্যানের ভিড়৷ কারণ: নিক্স'দের এক খেলোয়াড়, যার নাম জেরেমি লিন৷ ঐ খেলায় সে একাই ৩৮ পয়েন্ট এবং সাতটি অ্যাসিস্ট করে, লেকার'দের কোবি ব্রায়ান্ট'কে ম্লান করে দিয়ে৷ এই নিয়ে পর পর চারটি খেলায় লিন ২০'এর বেশি পয়েন্ট করল৷ এখন নিক্স'দের স্টার্টিং পয়েন্ট গার্ড পোজিশনে লিন ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না৷

লিন'এর বাবা-মা সত্তরের দশকে তাইওয়ান ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন৷ লিন'এর জন্মই সে'দেশে৷ কিন্তু তাইওয়ানিদের চোখে সে তাইওয়ানি, সে এনবিএ'র প্রথম তাইওয়ানি-মার্কিনি প্লেয়ার৷ কেননা মেইনল্যান্ড চায়নার মতো তাইওয়ানের তো আর ওরকম স্পোর্টস স্টারদের ছড়াছড়ি নেই৷ কাজেই আন্তর্জাতিক মঞ্চে কোনো তাইওয়ানি বংশোদ্ভূত খেলোয়াড় নাম করলেই তাদের রোমাঞ্চ হয়, ‘‘লিনস্যানিটি'' দেখা দেয়৷

আসল কথা হল, চীনের ইয়াও মিং এনবিএ এবং চীনের ১৫০ কোটি মানুষকে মাতানোর পর রিটায়ার করেছে৷ ঠিক এই মুহুর্তে জেরেমি লিন'এর উত্থান তাইওয়ানকে রোমাঞ্চিত করবে বৈকি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

dw.de

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158