1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

আপনাদের মতামত

ছাত্রদের বিরূপ প্রতিক্রিয়া

গত রাতের আয়োজনে শুনলাম হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকার কারণে স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারায় ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে যা স্বাভাবিক৷

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ভাবছেন, কি করতে চাইছেন সেটা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শ্রোতাবন্ধু কাজল ও সজল কপিলমুনি, খুলনা থেকে৷

এই একই কথা টেলিফোনে বলেছেন আজ পুলিশ একাডেমি, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু এসএম মনির হোসেন৷ তিনি নতুন ওয়েবসাইট সম্পর্কে তার ভালো লাগার কথাও বললেন৷ নতুন ওয়েব সাইটটি সাজানো গোছানো , আমার খুব ভাল লেগেছে৷ ২৩ ফেব্রুয়ারি ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে শ্রোতা সম্মেলন ক'টা থেকে শুরু হবে জানতে চেয়েছেন শ্রোতাবন্ধু নজরুল ইসলাম, পাকুল্যা, টাঙ্গাইল থেকে৷ দুপুর দু'টোয় শুরু হবে আমাদের অনুষ্ঠান, সবাই আসবেন কিন্তু৷

ঢাকার গুলশান থেকে আমাদের নতুন শ্রোতা জিয়াউদ্দিন জানিয়েছেন ওয়েবসাইটের নতুনত্ব ভালো লাগলো সেজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷

রাজশাহী থেকে শ্রোতাবন্ধু মীর রাসেল লিখেছেন গত ৩ ফেব্রুয়ারি প্রচারিত সব পরিবেশনাই তার কাছে ভালো লেগেছে৷ মোবাইলটি হারিয়ে গেছে বলে এতোদিন যোগাযোগ করতে পারেননি৷

নিয়মিতভাবে আপনাদের নতুন ওয়েবসাইট দেখছি৷ খুব ভাল লাগছে নতুন করে সাজানো ওয়েবসাইট৷ মন্তব্য ঘোষনগর, তালা থেকে বাপি দেবনাথের৷

৮ ফেব্রুয়ারি মোনালিসা পর্বে মহিলা ফটো সাংবাদিকতা নিয়ে প্রতিবেদনটি ভীষণ ভালো লাগলো৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ থেকে জানিয়েছেন৷

উম্মোচিত হওয়া ডয়েচে ভেলের নতুন লোগো আমার কাছে খুব ভালো লেগেছে৷ অনেক দিন পর লোগো পরিবর্তনের মতো একটি পরিবর্তনে আমার প্রিয় ডয়েচে ভেলেকে নতুন সাজে পেয়ে খুশি হলাম৷ একই সাথে বাংলা বিভাগের ওয়েব সাইটেও পরিবর্তনের ছোঁয়া লাগাতে একে নতুন আস্বাদনে উপভোগ করছি৷ সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুতেই আমরা পরিবর্তন প্রত্যাশা করি৷ এক ঘেয়েমী - জীবনকে তিক্ত করে ফেলে৷ ধন্যবাদ ডয়েচে ভেলে কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ ও অর্থবহ পরিবর্তনের জন্য৷ আমার প্রিয় ডয়েচে ভেলের কল্যাণ কামনা করি৷ সালেহ মতীন, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা৷

৬ ফেব্রুয়ারি তারিখে আপনাদের ওয়েবসাইট ভিজিট করে একটু হোঁচট খেলাম৷ এটা কি জার্মান রেডিওর ওয়েবসাইট নাকি ফেসবুকের টাইমলাইন ভিউ৷ যাহোক নতুন ওয়েবসাইটটি আমার কাছে চমৎকার লেগেছে৷ তবে আরও কিছু সংযোজন ও সংশোধন করা প্রয়োজন৷ লিংকগুলো নিচে না দিয়ে সেগুলো উপরে দিলে আরও ভাল হত৷ অনুষ্ঠান শোনার লিংক-টি আরও হাইলাইট করা প্রয়োজন৷ ডিডাব্লিউ টিভির লিংক দেয়ার প্রস্তাব করছি৷ সাজ্জাদ হোসেন রিজু, ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাব, ৪০/৮ করিম উদ্দিন রোড, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158