প্রথম খেলা ছিল সিলেট রয়্যাল্স এবং বরিশাল বার্নার্স’এর মধ্যে৷ তাতে ক্রিস গেইল সেঞ্চুরির কারণে খুব সহজেই জিতে যায় বরিশাল৷ গেইল ৪৪ বলে ৭টি চার আর ১০টি ছক্কার সাহায্যে করেন ১০১ রান৷ শের-এ-বাংলা স্টেডিয়ামে হয়েছে খেলাটি৷
ক্রিস গেইল
টসে জিতে বরিশাল বার্নার্স ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়৷ ব্যাট করতে নামে সিলেট রয়্যাল্স'এর কামরান আকমল এবং ইমরুল কায়েস৷ নয় বলে মাত্র ৮ রান সংগ্রহ করেন আকমল৷ আর ১৮ বলে একুশ রান করে বিদায় নেন কায়েস৷ আকমলের জায়গায় আসেন পিটার ট্রেগো৷ তিনি ৫৪ বলে ৬২ রান করেন৷ চার উইকেটের বিনিময়ে সিলেট রয়্যাল্স সংগ্রহ করে ১৬৫ রান৷ খেলা চলে এক ঘন্টা আঠার মিনিট৷
এরপর মাঠে নামে বরিশাল বার্নার্স৷ ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেইল এবং আহমেদ শেহজাদ৷ মাত্র ১৩ ওভারে কোন উইকেট না হারিয়ে বরিশাল বার্নার্স সংগ্রহ করে তাদের কাঙ্খিত রান৷ ক্রিস গেইল ৪৪ বলে ১০১ রান করেন৷ থাকেন অপরাজিত৷ অন্যদিকে আহমেদ শাহজাদ ৩৫ বলে ৫৬ রান সংগ্রহ করেন৷ তিনিও অপরাজিত থাকেন৷ এই জুটি খেলা শেষ করেন ৫৬ মিনিটের মধ্যে৷
প্লেয়ার অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয় ক্রিস গেইলকে৷ ৪৪ বলে তিনি ৭টি চার এবং ১০ ছক্কা মারেন৷ স্কট স্টাইরিস বল করতে আসেন এক ওভারে তিনি ক্রিস গেইলকে ২৭ রান সংগ্রহ করতে দেন৷ পেটার ট্রেগো দেন ২৩ রান এবং অলক কাপালি দেন ১৮ রান৷
আহমেদ শেহজাদ একেবারে খারাপ খেলেননি৷ ৩৫ বলে তিনি ৬৫ রান করেন৷ এর মধ্যে ছিল ৯টি চার এবং একটি ছক্কা৷ বরিশাল বার্নার্সের অন্যান্য খেলোয়াড়দের মাঠে নামার প্রয়োজন পড়েনি৷ তারা গ্যালারিতে বসে শুধু খেলা উপভোগ করেছেন ৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158