1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Kaji Raqib Uddin Ahmed, der neue Leiter der Wahlkommission in Bangladesh
Copyright: DW/Harun Ur Rashid Swapan 
Bangladesh, 2012

চলতি ঘটনা

শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, তারা নতুন নির্বাচন কমিশনকে মেনে নেবেন না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কখনও এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ রোববার নতুন নির্বাচন কমিশনাররা অফিস শুরু করবেন৷

নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদকে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ান প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন৷ এরপর শপথ নেন ৩ জন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আব্দুল মোবারক এবং মোহাম্মদ জাভেদ আলি৷ আরেক জন নব নিযুক্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ শপথ নেবেন ১৪ই ফেব্রুয়ারি৷ ওই দিন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে৷

শপথ নেয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি৷ এটি একটি কঠিন কাজ ৷ কিন্তু তিনি তার শপথ রক্ষায় সাধ্যমত চেষ্টা করে যাবেন৷

এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার তার আজ্ঞাবহদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে৷ এই নির্বাচন কমিশন তারা মানেন না এবং তাদের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি৷ তিনি বলেন, সবার আগে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার সবার সঙ্গে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছেন৷ অতীতে কখনোই এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ বিএনপি'র নিযুক্ত আজিজ কমিশন ভোটার তালিকাই তৈরি করতে পারেনি৷

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং ৩ জন নির্বাচন কমিশনার অফিস শুরু করবেন বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158