1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি৷ এই মাসে সংস্কৃতিক অনুষ্ঠানে ছেয়ে যায় ঢাকা৷ সম্মিলিত সাংস্কৃতিক জোটও পিছিয়ে নেই৷ তারা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের৷

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানালেন, কী কী থাকছে তাদের বিশেষ আয়োজনে৷ প্রথমেই তিনি বললেন, ‘‘১৯৮৩ সালে অমর একুশের অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের যাত্রা শুরু করেছিল৷ সেই সময়ে সরকার শহীদ মিনারে আল্পনা আঁকতে বাধা দিয়েছিল৷ এবং বলে দিয়েছিল যে শহীদ মিনারে কোন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না৷ এর প্রতিবাদে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন ফুসে উঠেছিল৷ এবং সবাই একসঙ্গে মিলে একুশে উদযাপন শুরু করে৷

ফেব্রুয়ারি মাসে সংস্কৃতিক অনুষ্ঠানে ছেয়ে যায় ঢাকা মহানগরী...

তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠিত হয় এবং ৮ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা ১২ দিন ধরে চলে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান এই কেন্দ্রীয় শহীদ মিনারে৷''

হাসান আরিফ আরো জানান, গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের ব্যাপ্তি বেড়েছে৷ সম্মিলিত সাংস্কৃতিক জোট এবছর ৮ থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে৷ ১৯, ২০ এবং ২১শে ফেব্রুয়ারি – এই তিন দিন অনুষ্ঠান হবে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে৷ সবমিলে অনুষ্ঠান হবে চৌদ্দদিন ব্যাপী৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

এই বিষয়ে অডিও এবং ভিডিও

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158