1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

রাষ্ট্রপতি শীঘ্র নতুন নির্বাচন কমিশন গঠন করবেন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শীঘ্র নতুন নির্বাচন কমিশন গঠন করবেন৷ সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার পর এখন তা সময়ের ব্যাপার মাত্র৷ এদিকে বিএনপি বলেছে, সার্চ কমিটির প্রস্তাব একটি নাটক মাত্র৷

মঙ্গলবার সন্ধ্যায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নাম প্রস্তাব করেন৷ প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেছেন তারা৷এদের মধ্যে যেকোন একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন৷ আর ৪ জন নির্বাচন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি৷ তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব আব্দুল মোবারক, সাবেক আইজিপি হাদিস উদ্দিন, সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহ নেওয়াজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলি, সুপ্রিম কোর্টের সাবেক রেজিষ্ট্রার ফজলুল করিম, ব্রতি'র প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ এবং সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মনসুরুল হক৷ নাম প্রস্তাব করার পর সার্চ কমিটির পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমান ভুইয়া৷

এদিকে বিএনপি বলেছে, সার্চ কমিটির প্রস্তাব একটি নাটক মাত্র৷ তারা এই নির্বাচন কমিশন মানবেন না৷ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আগে তাদের কাছে কোন কিছুই গ্রহণযোগ্য হবেনা৷

প্রধান নির্বাচন কমিশার ড.এটিএম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইন মেয়াদ শেষে গত শনিবার বিদায় নিয়েছেন৷ আরেকজন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নতুন নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হল ভোটার তালিকা তৈরি এবং ইভিএম পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158