1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন প্রমাণ পায়নি দুদক

বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন প্রমাণ না পাওয়ার কথা দাবি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক৷ বিশ্বব্যাংকের অভিযোগের পর তদন্ত করে বৃহস্পতিবার একথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷

তিনি বলেছেন, দৃশ্যমান অভিযোগ না থাকলে এ নিয়ে আর কোন তদন্ত করবেনা দুদক৷

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক প্রতিশ্রুত অর্থ সহায়তা স্থগিত করে গত বছর৷ তাদের অভিযোগ, সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল কাজ পাইয়ে দেয়ার কথা বলে অর্থ আদায় করেছে৷ এই অভিযোগের তদন্ত করেছে দুদক৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, যেসব ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাক যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরসহ সংশ্লিষ্টদের বক্তব্য এবং তথ্য প্রমাণ নিয়ে এই অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি৷

প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান জানান, যারা কাজ পায়নি তারা উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ তৈরি করে বিশ্বব্যাংকে পাঠিয়েছে৷ ভুয়া অভিযোগকারীদের বিরুদ্ধে দুদক আইনে ব্যবস্থা নেয়ার কোন সুযোগ নেই৷ তাই দুদক তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা৷

৬.১৫ কি.মি. দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷ এরমধ্যে বিশ্বব্যাংকের দেয়ার কথা ১২০ কোটি ডলার৷ কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক এখন সে অর্থ ছাড় স্থগিত রেখেছে৷ বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মানের চেষ্টা করছে৷ মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সেতু নির্মাণ করে দেয়ার প্রস্তাবও দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158