অবশেষে প্রায় ১৭ দিন পর আজ বাংলাদেশ সময় বিকেলের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা মহাকাশ ফেরি ‘এন্ডেভার’এর৷
এন্ডেভার
এপ্রিলের ২৯ তারিখে যাত্রা শুরুর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটা সম্ভব হয় নি৷
এটাই হতে যাচ্ছে এন্ডেভারের শেষযাত্রা৷ মহাকাশে থাকার কথা ১৬ দিন৷ এর আগে আরেক মহাকাশ ফেরি ‘ডিসকভারি' শেষযাত্রায় অংশ নিয়েছিল৷
এন্ডেভার ও ডিসকভারি ছাড়াও যুক্তরাষ্ট্রের শাটল কর্মসূচিতে ‘আটলান্টিস' নামের আরও একটি মহাকাশ ফেরি রয়েছে৷ প্রথমে কথা ছিল জুনের ২৮ তারিখে সেটি মহাকাশে যাবে৷ কিন্তু এন্ডেভারের যাত্রা পিছিয়ে যাওয়ায় আটলান্টিসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে বলে জানা গেছে৷ মধ্য-জুলাইতে সেটা হতে পারে৷
আটলান্টিস পৃথিবীতে ফিরে আসার পর মহাকাশ ফেরিগুলোকে বিভিন্ন জাদুঘরে রাখার পরিকল্পনা করা হয়েছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158