1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

  • বার্লিন চলচ্চিত্র উৎসব

    বার্লিনালে ২০১২

    বার্লিন চলচ্চিত্র উৎসব

    বার্লিনে ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ ৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তাই এখন জার্মানির রাজধানীতে হাজির হয়েছেন বিশ্বের নামকরা তারকা, পরিচালক এবং প্রযোজকরা৷

  • মোহিনী রূপে বার্লিনালে পালাস্ট

    বার্লিনালে ২০১২

    মোহিনী রূপে বার্লিনালে পালাস্ট

    বার্লিনের নানা স্থানে আয়োজন করা হয়েছে বিশ্বের জনপ্রিয় ছবিগুলোর মহরত অনুষ্ঠান৷ এসব প্রদর্শনীতে তিন লাখেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করছেন আয়োজকরা৷ তবে প্রতি বছরের মতো এবারেও বার্লিনালে পালাস্ট নামে সুপরিচিত বিশাল হলে সবচেয়ে বেশে মানুষের সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে৷

  • রাজনীতি ও সমাজ বিবর্তনের ছোঁয়া

    বার্লিনালে ২০১২

    রাজনীতি ও সমাজ বিবর্তনের ছোঁয়া

    কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো হলিউডের তারকাদের সরব উপস্থিতির পাশাপাশি বার্লিন উৎসবে স্থান পায় বিশ্বের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নির্ভর ছবিগুলোও৷ এবারের উদ্বোধনী আসরে তাই রয়েছে ফরাসি বিপ্লবের পটভূমিকায় তৈরি ছবি ‘লেজাদিও আ লা রেন’ অর্থাৎ ‘ফেয়ারওয়েল মাই কুইন’৷

  • জার্মান ছবি

    বার্লিনালে ২০১২

    জার্মান ছবি

    হলিউডের নির্মাতাদের পাশাপাশি এবার জার্মান পরিচালকদেরও বেশ কিছু ভালো ছবি রয়েছে স্বর্ণ এবং রৌপ্য ভল্লুক খ্যাত শিরোপা জয়ের দৌড়ে৷ এমনই একটি ছবি বিশ্বখ্যাত জার্মান পরিচালক হান্স ক্রিস্টিয়ান শ্মিডের ‘হোম ফর দ্য উইকেন্ড’৷ এতে অভিনয় করেছেন লার্স আইডিঙ্গার৷

  • বিতর্কিত ছবি ‘দ্য ফ্লাওয়ার অফ ওয়ার’

    বার্লিনালে ২০১২

    বিতর্কিত ছবি ‘দ্য ফ্লাওয়ার অফ ওয়ার’

    এবারের বার্লিনালেতে থাকছে চীন ও অ্যামেরিকার যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘দ্য ফ্লাওয়ার অফ ওয়ার’৷ চীনা পরিচালক ঝাং ইমু’র এই ছবিটিতে তুলে ধরা হয়েছে ১৯৩৭ সালর চীন-জাপান যুদ্ধের কিছু কালো অধ্যায়৷ আন্তর্জাতিক সমালোচকরা ইতিমধ্যে ছবিটিকে জাতীয়তাবাদী প্রচারণা বলে মন্তব্য করেছেন৷

  • কসলিকের ১২তম উৎসব

    বার্লিনালে ২০১২

    কসলিকের ১২তম উৎসব

    বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ডিটার কসলিকের নেতৃত্বে ১২তম আসর হচ্ছে এবারের বার্লিনালে৷ প্রতিযোগিতার জন্য তিনি যেসব ছবি বাছাই করেন তা নিয়ে বেশ সমালোচনা রয়েছে৷ এমনকি এ বছরও মনোনয়নের তালিকা থেকে বাদ পড়েছে চলচ্চিত্র জগতের বেশ কিছু তারকা ব্যক্তিত্ব৷

  • বিচারক মণ্ডলীর প্রধান মাইক লে

    বার্লিনালে ২০১২

    বিচারক মণ্ডলীর প্রধান মাইক লে

    বার্লিনালের বিচারক মণ্ডলীর বিচারে ‘স্বর্ণ ভল্লুক’ পদক জয়ী সেরা ছবির নাম ঘোষণা করা হবে ১৮ ফেব্রুয়ারি৷ এই বিচারক প্যানেলের প্রধান হিসেবে রয়েছেন ব্রিটিশ পরিচালক মাইক লে৷ সামাজিক পটভূমির ছবির ধারায় বেশ খ্যাতি রয়েছে কান ও ভেনিস উৎসবে পুরস্কার বিজয়ী পরিচালক লে’র৷

  • পরিচালক হিসেবে জোলি’র অভিষেক

    বার্লিনালে ২০১২

    পরিচালক হিসেবে জোলি’র অভিষেক

    বার্লিন চলচ্চিত্র উৎসবে এ বছর ৪০০ ছবি দেখানো হবে৷ তবে আন্তর্জাতিক মহরত হবে ১৮টি ছবির৷ এগুলোর মধ্যে রয়েছে মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় তৈরি প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’৷ বসনিয়ার যুদ্ধ নিয়ে তৈরি এ ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষিক্ত জোলি৷

  • আন্তর্জাতিক ছবি

    বার্লিনালে ২০১২

    আন্তর্জাতিক ছবি

    এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন অ্যামেরিকা এবং আফ্রিকা থেকেও ছবির সমাগম রয়েছে বার্লিনালেতে৷ এমনই একটি আলোচিত ছবি ইরানি পরিচালক মানি হাঘিঘি’র ‘মডেস্ট রিসেপশন’৷ ছবিটিতে দেখা যাচ্ছে, ইরানি এক ধনী দম্পতি তাদের সম্পদ বিলি করে দিচ্ছেন গ্রামের গরিব মানুষের মাঝে৷

  • মেরিল স্ট্রিপ

    বার্লিনালে ২০১২

    মেরিল স্ট্রিপ

    চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর বার্লিনালে’তে তারকা অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়৷ এবার সেই বিশেষ পদক পাচ্ছেন মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ৷ ‘আয়রন লেডি’ ছবিতে অভিনয়ের জন্য এ বছর অস্কার পদকের জন্য মনোনয়নের তালিকায় রয়েছেন স্ট্রিপ৷