জার্মানির সবচেয়ে বড় বন্দর হামবুর্গ৷ প্রতি বছর প্রায় ১০ হাজার জাহাজ এই বন্দরে নোঙর ফেলে৷ এর মধ্যে বেশিরভাগই আকারে বেশ বড়৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
বড় বড় জাহাজ
যেমন ‘ক্রিস্টোফ কলম্ব’৷ বিশাল এই জাহাজটি ইস্পাতের তৈরি প্রায় ১৩,৮০০টি কনটেইনার বহন করতে পারে৷ অর্থাৎ বিশ্বের অন্যতম বড় জাহাজ এটি৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
সময়ই অর্থ
বাণিজ্যের ক্ষেত্রে সময়টা অনেক মূল্যবান৷ হামবুর্গ বন্দরে একই সঙ্গে প্রায় ৫০০টি কনটেইনার উঠানামা করতে পারে৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
ইতিহাস
‘অ্যামেরিকান ল্যান্সার’ জাহাজই ১৯৬৮ সালের মে মাসে হামবুর্গ বন্দরে প্রথম কন্টেইনার নিয়ে আসে৷ ১৯৫৬ সালে অ্যামেরিকার ‘ম্যালকম ম্যাকলিন’ শিপিং এজেন্ট প্রথম ইস্পাতের কন্টেইনারে মাল পাঠায়৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
মাল নামানোর পর
জাহাজ থেকে কনটেইনার নামানোর পর এ ধরণের বাহনে নেয়া হতো৷ এরপর সেগুলো রেলগাড়ি বা অন্য কোনো বাহনে তুলে দেয়া হতো৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
আধুনিক যন্ত্রের ব্যবহার
এখন এ ধরণের অত্যাধুনিক বাহন ব্যবহার করা হয়৷ বিদ্যুতের সাহায্যে চালিত এই বাহন বিশ্বে অনন্য৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
শুধু নয় কনটেইনার
কনটেইনার ছাড়াও অন্যান্য ভারি পণ্যও নামানো হয় হামবুর্গ বন্দরে৷ যেমন প্রায় আড়াই হাজার টনের এই ‘ইয়ট’৷
বিশ্ববাণিজ্যের কেন্দ্র হামবুর্গ
সাফল্যের বছর ২০১১
গতবছর কনটেইনার উঠানামার হার বেড়েছে ২০ শতাংশেরও বেশি৷ বিশ্ববাণিজ্য যে এখনও ঠিকমত চলছে তাতে কোনো সন্দেহ নেই!