আফ্রিকা মহাদেশের সেরা ফুটবল টিম হিসেবে নিজেদের জায়গা করে নিল জাম্বিয়া৷ ১৯৯৩ সালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাম্বিয়ার জাতীয় দল নিশ্চিহ্ন হয়ে যায়৷ ফলে সেদেশের কাছে এই জয়ের বিশেষ গুরুত্ব রয়েছে৷
শনিবার বুন্দেসলিগার বেশ কয়েকটি খেলা হয়ে গেল৷ এর মধ্যে গতবারের লিগ চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুণ্ড ১-০ গোলের জয় পায় বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷ জাপানি খেলোয়াড় শিনজি কাগাওয়া ডর্টমুণ্ডের পক্ষে একমাত্র গোলটি করেন৷
মার্কিন যুক্তরাষ্ট্রে বাসকেটবল খেলা৷ নিউ ইয়র্কের ‘নিক্স’-রা লস এঞ্জেসেল’এর ‘লেকার’-দের হারাল ৯২-৮৫ পয়েন্টে৷ তাইওয়ানের মানুষ টেলিভিশনে সেই খেলা দেখল৷ রাজধানী তাইপেই'এর একটি মল'এ সুবিশাল স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছিল৷
থাকে অস্ট্রেলিয়ায়৷ মাদি ঘোড়া৷ নাম ব্ল্যাক ক্যাভিয়ার৷ ওজন ৬০০ কিলোগ্রাম৷ বয়স পাঁচ বছর৷ বিগত যে ১৮টি দৌড়ে অংশ নিয়েছে ব্ল্যাক ক্যাভিয়ার, তার সব ক’টিতেই জিতেছে সে৷ শনিবার মেলবোর্নে একটানা ১৮ বারের মতো জিতল এই ঘোড়া৷
স্পেনের সাইক্লিস্ট আলাবর্তো কন্তোদোরের পরিণতির কথা আমরা জানি৷ ফ্রান্সের টেলিভিশন কান্তোদোর এবং নাদালকে নিয়ে তৈরি করেছে পাপেট শো৷ টেলিভিশন চ্যানেল কানাল প্লুস-এর কয়েক পর্বের এই শোর নাম ‘লে গিনোল'৷ মূল বিষয় ছিল মাদক৷
প্রথম খেলা ছিল সিলেট রয়্যাল্স এবং বরিশাল বার্নার্স’এর মধ্যে৷ তাতে ক্রিস গেইল সেঞ্চুরির কারণে খুব সহজেই জিতে যায় বরিশাল৷ গেইল ৪৪ বলে ৭টি চার আর ১০টি ছক্কার সাহায্যে করেন ১০১ রান৷ শের-এ-বাংলা স্টেডিয়ামে হয়েছে খেলাটি৷
ফুটবলে নাটকীয়তার অভাব নেই৷ কিন্তু কাপেলো যেভাবে সরে গেলেন তা নাটকীয়তাকে ছাড়িয়ে যায়৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার মাস বাকি৷ এই সময় ইংল্যান্ডের কোচ ফাবিও কাপেলো পদত্যাগ করলেন৷ কে হবেন কাপেলো’র উত্তরসূরি?
বায়ার্ন মিউনিখ বা বায়ার লেভারকুজেন’এর কোনো জমজমাট ম্যাচ নয় – একেবারে অন্য কারণে জার্মান কাপের ম্যাচকে ঘিরে প্রবল আগ্রহ ও বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কিন্তু স্টেডিয়ামের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল৷
স্প্যানিশ সাইক্লিস্ট আলবার্তো কন্তাদর দুই বছরের জন্য সাসপেন্ড৷
জন্ম: ২৪ জুন ১৯৮৭; পজিশন: স্ট্রাইকার; জাতীয় দল: আর্জেন্টিনা (৬৬ ম্যাচ); ক্লাব: নিউওয়েলস ওল্ড বয়েজ, বার্সেলোনা৷
জন্ম: ৫ মে ১৯৮৫; পজিশন: স্ট্রাইকার; জাতীয় দল: পোর্তুগাল (৮৭ ম্যাচ); ক্লাব: স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ৷
জন্ম: ২৩ এপ্রিল ১৯৮২; পজিশন: মিডফিল্ডার; জাতীয় দল: ব্রাজিল (৮২ ম্যাচ); ক্লাব: সাও পাওলো, এসি মিলান, রেয়াল মাদ্রিদ৷
জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৭৩; পজিশন: সেন্টার-ব্যাক; জাতীয় দল: ইটালি (১৩৬ ম্যাচ); ক্লাব: নেপোলি, পার্মা, ইন্টার মিলান, জুভেন্টাস, রেয়াল মাদ্রিদ, আল আহলি৷
জন্ম: ২১ মার্চ ১৯৮০; পজিশন: মিডফিল্ডার; জাতীয় দল: ব্রাজিল (৯৩ ম্যাচ); ক্লাব: প্যারিস সাঁ-জার্মেইন, বার্সেলোনা, এসি মিলান, ফ্লামেঙ্গো৷
জন্ম: ২৩ জুন ১৯৭২; পজিশন: মিডফিল্ডার; জাতীয় দল: ফ্রান্স (১০৮ ম্যাচ); ক্লাব: কান, বোর্দো, জুভেন্টাস, রেয়াল মাদ্রিদ৷
জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯৭৬; পজিশন: স্ট্রাইকার; জাতীয় দল: ব্রাজিল (৯৮ ম্যাচ); ক্লাব: ক্রুসিরো, পিএসভি আইনডহোফেন, বার্সেলোনা, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ, এসি মিলান, করিন্থিয়ানস৷
জন্ম: ৪ নভেম্বর ১৯৭২; পজিশন: মিডফিল্ডার; জাতীয় দল: পোর্তুগাল (১২৭ ম্যাচ); ক্লাব: স্পোর্টিং সিপি, বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, ইন্টার মিলান৷
জন্ম: ১৯ এপ্রিল ১৯৭২; পজিশন: মিডফিল্ডার; জাতীয় দল: ব্রাজিল (৭৪ ম্যাচ); ক্লাব: ডেপোর্টিভো লা ক্রুনা, বার্সেলোনা, এসি মিলান, অলিম্পিয়াকোস, এইকে এথেন্স, বুনিয়োদকোর৷
জন্ম: ১ অক্টোবর ১৯৬৬; পজিশন: স্ট্রাইকার; জাতীয় দল: লাইবেরিয়া (৬০ ম্যাচ); ক্লাব: প্যারিস সাঁ-জার্মেইন, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, মার্সেই, আল-জাজিরা৷
ডর্টমুন্ড বায়ার্নকে হারিয়ে খেতাব জিতবে, এ'কথা বেরিয়েছে বায়ার্ন মিউনিখের এককালের কিংবদন্তী প্লেয়ার, কোচ এবং প্রেসিডেন্ট ফ্রান্ৎস বেকেনবাউয়ার'এর মুখ থেকে৷
ক্রিকেট মাঠে বহু ইনিংস জেতানো খেলা দেখিয়েছেন ‘টিম ইন্ডিয়া'-র অন্যতম সৈনিক যুবরাজ সিংহ৷ কিন্তু জীবনের ইনিংসটি এ মুহূর্তে কিছুটা হলেও নড়বড়ে যুবির জন্য৷ তিনি ক্যানসারে আক্রান্ত৷ তবে আশার আলো এখনও নেভেনি৷
বুন্ডেসলিগা নিয়ে ডয়চে ভেলের বিশেষ আয়োজন