আপনি সবে মাত্র জার্মান শিখতে শুরু করেছেন, বা ভাল জার্মান বলতে পারেন কিংবা আপনার পেশাক্ষেত্রে এই ভাষার প্রয়োজন, সে যাই হোক না কেন৷ নিখরচায় ডয়েচে ভেলের জার্মান ভাষা কোর্স আপনার জার্মান ভাষার উন্নতিতে সহায়তা করবে৷ অডিও, ভিডিও এবং মুদ্রিত পাঠ আপনাকে জার্মান ভাষা শুনে বুঝতে এবং সংলাপ ও উচ্চারণে দক্ষতা এনে দিতে সহায়তা করবে৷ চেষ্টা করে দেখুন না৷ অনেক আনন্দ হোক!