1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Wrong language? Change it here. DW.DE has chosen বাংলা as your language setting.

বিজ্ঞান ডট কম

বিজ্ঞানের জগতে প্রতিনিয়ত ঘটে চলেছে কতরকম ঘটনা৷ সেসব ঘটনা তুলে ধরার জন্যই আমাদের আয়োজন বিজ্ঞান ডট কম৷

সমাজ সংস্কৃতি

পশ্চিমের জানালা

জার্মানি ও ইউরোপের নানা চলতি ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ‘পশ্চিমের জানালা’৷

  • কুতুবপুরে জন্ম

    চলে গেলেন হুমায়ূন আহমেদ

    কুতুবপুরে জন্ম

    বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্যকার হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর৷ বাংলাদেশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে এক শীতের রাতে জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর ডাক নাম কাজল৷

  • ‘নন্দিত নরকে’

    চলে গেলেন হুমায়ূন আহমেদ

    ‘নন্দিত নরকে’

    ১৯৭২ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন হুমায়ূন আহমেদ৷ ছাত্রাবস্থায় তিনি প্রকাশ করেন ‘নন্দিত নরকে’ উপন্যাসটি৷ এই বইয়ের মাধ্যমেই সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে তাঁর৷ গুণীজন ডটঅর্গ ডটবিডি অবশ্য লিখেছে, ‘‘যদিও হুমায়ূন আহমদের প্রথম রচনা ‘নন্দিত নরকে’, তবে তারও বহু পূর্বে দিনাজপুরের জগদ্দলে থাকা অবস্থায় একটি কুকুরকে নিয়ে তিনি ‘বেঙ্গল টাইগার’ নামে একটি সাহিত্য রচনা করেছিলেন৷’’

  • অধ্যাপনা

    চলে গেলেন হুমায়ূন আহমেদ

    অধ্যাপনা

    হুমায়ূন আহমেদ পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন৷ অবশ্য লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ায় একসময় অধ্যাপনা ছেড়ে দেন তিনি৷ শিক্ষক হিসেবে ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই অধ্যাপক৷

  • ‘হিমু’ এবং ‘মিছির আলী’র স্রষ্টা

    চলে গেলেন হুমায়ূন আহমেদ

    ‘হিমু’ এবং ‘মিছির আলী’র স্রষ্টা

    হুমায়ূন আহমেদের লেখা গল্পের দুটি জনপ্রিয় চরিত্র ‘হিমু’ এবং ‘মিছির আলী’৷ গুণীজন ডটঅর্গ ডটবিডিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘জনপ্রিয় চরিত্র মিসির আলী ও হিমুর স্রষ্টা তিনি - যে দু’টি চরিত্র যথাক্রমে লজিক এবং অ্যান্টি লজিক নিয়ে কাজ করে৷’’ ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’র মতো সাড়া জাগানো চলচ্চিত্রের নির্মাতাও ছিলেন হুমায়ূন আহমেদ৷

  • চিরবিদায়

    চলে গেলেন হুমায়ূন আহমেদ

    চিরবিদায়

    ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১ টা ২০ মিনিটে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর৷ দুই শতাধিক উপন্যাসের জনক তিনি৷ এগুলোর মধ্যে ‘শঙ্খনীল কারাগার’, ‘রজনী’, ‘গৌরিপুর জংশন’, ‘অয়োময়ো’, ‘দূরে কোথাও’, ‘ফেরা’, ‘কোথাও কেউ নেই’, ‘আমার আছে জল’, ‘অচিনপুর’, ‘এইসব দিনরাত্রি’ উল্লেখযোগ্য৷


    প্রতিবেদন: আরাফাতুল ইসলাম | সম্পাদনা: দেবারতি গুহ

বিনোদন

নন্দন

নন্দন-এর লক্ষ্য, জার্মানি তথা পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি জগতের বিভিন্ন দিক তুলে ধরা এবং প্রাচ্য ও প্রাশ্চাত্যের সংস্কৃতির একটা যোগসুত্র স্থাপন করা৷

  • জঙ্গলে শিকারি

    জঙ্গলের অভিভাবকরা

    জঙ্গলে শিকারি

    ব্রাজিলের আভা উপজাতির এক তরুণ জঙ্গলের মধ্যে বসে আছেন শিকারের অপেক্ষায়৷ আভা হচ্ছে পৃথিবীতে এখনো টিকে থাকা যাযাবর শিকারি উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে একটি, যারা তাদের জীবনধারণের জন্য জঙ্গলের উপর নির্ভরশীল৷ আভা পৃথিবীর সবচেয়ে বিপন্নপ্রায় উপজাতি গোষ্ঠী৷

  • প্রকৃতির সঙ্গে মিশে থাকা

    জঙ্গলের অভিভাবকরা

    প্রকৃতির সঙ্গে মিশে থাকা

    খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়েছে একটি পরিবার৷ বাদাম এবং বিশেষ ধরনের রসালো ফল খুঁজে বেড়াচ্ছে তারা৷ জঙ্গলের কোথায় সবচেয়ে ভালো মধু পাওয়া যায় কিংবা কোন গাছটিতে কবে ফল ধরবে অথবা কোন প্রাণীটি শিকারের উপযোগী হয়েছে - তা আভাদের চেয়ে ভালো কেউ জানেনা৷ তারা প্রকৃতিক সম্পদ বিশেষ হ্রাস না করেই বেঁচে থাকে৷ কিন্তু ব্রাজিলের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আভাদের জীবনও হুমকির মুখে পড়ছে৷

  • বনের উপর হামলা

    জঙ্গলের অভিভাবকরা

    বনের উপর হামলা

    আভারা যেসব জঙ্গলে থাকে সেগুলো অবৈধ কাঠ ব্যবসায়ী, খামার মালিক আর বসতি স্থাপনকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছে৷ এই ছবিতে, যে জায়গায় গাছ কাটা হয়েছে, সেখান থেকে একটি আভা বসতির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার৷ আভারা আমাজনের যে জঙ্গলকে নিজেদের বাড়ি মনে করে, তা খুব দ্রুতই ধ্বংস হচ্ছে৷

  • অকৃত্রিম পানি

    জঙ্গলের অভিভাবকরা

    অকৃত্রিম পানি

    নিজেদের ভূমি রক্ষার লড়াই শুধু আভারাই করছে না৷ ব্রাজিলের পশ্চিমাঞ্চলে অবস্থিত মাটো গ্রোসো প্রদেশে অবস্থানরত এনাভেনে নায়ি গোষ্ঠী জুরুয়েনা নদীর তীর ধরে বসবাস করে৷ তারা মাছ ধরায় বিশেষ পারদর্শী এবং টিকে থাকতে তাদের বিশুদ্ধ পানি এবং মাছের পর্যাপ্ত মজুদ প্রয়োজন৷

  • অগ্রগতি নাকি দূষণ?

    জঙ্গলের অভিভাবকরা

    অগ্রগতি নাকি দূষণ?

    মাটো গ্রোসো প্রদেশের প্রাদেশিক সরকার নদীর উপরের অংশে পরপর কয়েকটি হাইড্রোইলেক্ট্রিক বাঁধ নির্মাণ করছে৷ অথচ এই নদীর উপর নির্ভর করেই গত কয়েকশতক ধরে বেঁচে আছে এনাভেনে নায়ি উপজাতিরা৷ বাঁধের কারণে তারা যেখানে থাকে, সেখানকার বন ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় মাছের প্রজননক্ষেত্র নষ্ট হতে পারে৷

  • সোনার খোঁজ

    জঙ্গলের অভিভাবকরা

    সোনার খোঁজ

    ইয়ানোমামি উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকার নদীর পাড় ধরে অবৈধ ক্যাম্প তৈরি করেছে সোনা সন্ধানীরা৷ সভ্য সমাজ থেকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন এই এলাকায় ২০,০০০ ইয়ানোমামি উপজাতি বসবাস করেন৷ সোনা সন্ধানীরা পলিমাটি থেকে স্বর্ণ আলাদা করতে উচ্চমাত্রায় বিষাক্ত পারদ ব্যবহার করে৷ গত জুলাই মাসে ব্রাজিলের পুলিশ কয়েক ডজন অবৈধ সোনা সন্ধানীকে আটক করে৷

  • ‘কিল দ্য আমাজন, বুস্ট দ্য মার্কেট’

    জঙ্গলের অভিভাবকরা

    ‘কিল দ্য আমাজন, বুস্ট দ্য মার্কেট’

    একদিকে ল্যাটিন অ্যামেরিকার দেশগুলো যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে তখন উপজাতি গোষ্ঠীগুলো দাবি করছে, অগ্রগতির নামে তাদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে৷ পেরুর এই জায়গায় একসময় রেইনফরেস্ট ছিল৷ কিন্তু সেই বন কেটে সাফ করা হয়েছে৷ এখন সেখানে বেড়ে উঠছে পাম গাছ৷ পাম তেল বিস্কুট তৈরির জন্য প্রয়োজন৷ বিভিন্ন প্রসাধনী, এমনকি ইউরোপে গাড়ির জ্বালানি হিসেবেও দরকার হচ্ছে এই তেল৷

  • এখনও টিকে আছে যারা...

    জঙ্গলের অভিভাবকরা

    এখনও টিকে আছে যারা...

    আমাজনের গভীর জঙ্গলে কিছু ছোট গোষ্ঠী এখনো টিকে আছে৷ ফুনাই নামক একটি উপজাতি গোষ্ঠীর ছবি এটি৷ বিমান থেকে ছবিটি তোলা হয়৷ সেসময় বিমানের শব্দে বিরক্ত এই গোষ্ঠীর সদস্যরা দীর্ঘ ধনুক ব্যবহার করে নিজেদেরকে রক্ষার চেষ্টা করে৷ অবৈধ গাছকাটার ফলে ফুনাই গোষ্ঠীর জীবনও এখন সংকটাপন্ন৷

  • প্রতিবাদে সরব ইয়ানোমামি

    জঙ্গলের অভিভাবকরা

    প্রতিবাদে সরব ইয়ানোমামি

    ব্রাজিলের ইয়ানোমামি গোষ্ঠী নিজেদের অধিকার রক্ষায় ক্রমশ সরব হয়ে উঠছে৷ গত বছর তারা সে অঞ্চলে নিযুক্ত এক স্বাস্থ্য সমন্বয়কের বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷ কেননা, উপজাতিদের সম্পর্কে সেই স্বাস্থ্য সমন্বয়কের তেমন একটা অভিজ্ঞতা ছিলো না৷ ইয়ানোমামিদের প্রতিবাদের কারণে সেই স্বাস্থ্য সমন্বয়ককে অন্যত্র বদলি করা হয় এবং তাঁর স্থলে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়, যিনি কিনা উপজাতিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন৷

  • সাম্প্রতিক অর্জন

    জঙ্গলের অভিভাবকরা

    সাম্প্রতিক অর্জন

    চলতি মাসে ব্রাজিলের আদালত, ভেলি খনি কোম্পানিকে রেলরোড দ্বিগুণ করার পরিকল্পনা স্থগিতের নির্দেশ দিয়েছে৷ আদালত জানিয়েছেন, ট্রাফিক বৃদ্ধি পেলে আভার উপজাতিরা আরো বিপন্ন হয়ে পড়বে এবং বনেরও ক্ষতি হবে৷ আভা উপজাতিদের জন্য এই আইনি পদক্ষেপ থেকে এটাই প্রতীয়মান হয় যে, নিজ দেশের উপজাতি জনগোষ্ঠীকে রক্ষায় এবং রেইনফরেস্ট বাঁচিয়ে রাখতে সচেষ্ট হচ্ছে ব্রাজিল৷


    প্রতিবেদন: সারোজা কোয়েলহো / এআই | সম্পাদনা: দেবারতি গুহ