বার্লিনের আনন্দমেলায় বাংলাদেশ
ব্যয়বহুল উৎসব
বার্লিনে এই উৎসবের পেছনে খরচও হয় অনেক টাকা৷ এতকাল প্যারেডের আয়োজকরা গাড়ি ভাড়া থেকে শুরু করে, জেনারেটর, বর্ণিল পোশাক আর রিহার্সাল রুমের খরচ জুগিয়েছেন৷ এখন, অনেকেই এই আনন্দমেলায় সরকারের বাজেট বরাদ্দ চাইছেন৷ কেননা তাদের মতে, এই উৎসব বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে মিলন ঘটাতে বিশেষ ভূমিকা রাখছে৷