1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Wrong language? Change it here. DW.DE has chosen বাংলা as your language setting.

  • Bangladesch Monument Jatiyo Smriti Soudho

    স্বাধীনতা দিবস উদযাপন

    স্বাধীনতার ৪২তম বার্ষিকী

    একাত্তরের মুক্তিযু্দ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পুরো দেশ৷ ২৬ মার্চ ভোরের আলো ফোটার মুহূর্তে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪২তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়৷

  • Bangladesch feiert Unabhängigkeitstag

    স্বাধীনতা দিবস উদযাপন

    ছোট বড় সবার উপস্থিতি

    অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ সকল শ্রেণি, পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন৷ বাদ যায়নি ছোট শিশুরাও৷ তারাও গিয়েছিল মা-বাবার সঙ্গে৷

  • Bangladesch Dhaka Proteste

    স্বাধীনতা দিবস উদযাপন

    ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’

    ফুল দিতে যাওয়া সাধারণ মানুষদের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি৷ অনেকেই বলেছেন, নতুন করে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে৷ তাই এবার স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেই তারা ঘরে ফিরবেন৷

  • Bangladesh Protest gegen Kriegsverbrecher

    স্বাধীনতা দিবস উদযাপন

    গণজাগরণ মঞ্চের স্বাধীনতা দিবস পালন

    স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করার পর গণজাগরণের নেতাকর্মীরা ছুটে যান শাহবাগ চত্বরে৷ গান, কবিতা ও স্লোগানে আবারও মুখরিত হয়ে উঠেছে সেই চত্বর৷

  • Screenshot Google Bangladesh Unabhängigkeitstag

    স্বাধীনতা দিবস উদযাপন

    গুগল ডুডলেও স্বাধীনতা দিবস

    এই প্রথমবারের মতো গুগলের ডুডলে স্থান পেয়েছে বাংলাদেশ৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডুডলকে লাল-সবুজে সাজানো হয়েছে৷ এতে দেখা যাচ্ছে, সবুজ পটভূমিতে একটি শিশু তার মা-বাবার সঙ্গে আনন্দ করছে৷ বাবার হাতে বাংলাদেশের পতাকা৷

  • Pakistan Bangladesh Bürgerkrieg

    স্বাধীনতা দিবস উদযাপন

    একাত্তরের মুক্তিযুদ্ধ

    ত্রিশ লক্ষ শহিদ আর দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাঙালি জাতি পেয়েছে একটি দেশ – যার নাম বাংলাদেশ৷

  • Sheik Mujibur Rahman

    স্বাধীনতা দিবস উদযাপন

    অবিসংবাদিত নেতা

    ২৫ মার্চের গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গ্রেপ্তার হওয়ার আগেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন৷ তাঁর ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণহীন নিরস্ত্র বাঙালি যেভাবে একটি সুশৃঙ্খল, অত্যাধুনিক, সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পৃথিবীর ইতিহাসে তা বিরল৷

  • Dr Sitara Rahman Bir Protik und Freiheitskämpferin aus Bangladesch

    স্বাধীনতা দিবস উদযাপন

    নারী মুক্তিযোদ্ধা

    শুধু পুরুষরাই নয়, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নারীরাও৷ তাঁরাও অস্ত্র হাতে যুদ্ধ করেছেন৷ যোদ্ধাদের কাছে পৌঁছে দিয়েছেন গোপন খবর৷ নারীরা কাজ করেছেন চিকিৎসক হিসেবে, সেবিকা হিসেবে৷


    প্রতিবেদন: জাহিদুল হক | সম্পাদনা: দেবারতি গুহ