1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Wrong language? Change it here. DW.DE has chosen বাংলা as your language setting.

  • বর্ধিত কলেবর

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    বর্ধিত কলেবর

    ২০১২ সালের ৬ই ফেব্রুয়ারি ডয়চে ভেলে আনকোরা নতুন সাজে আত্মপ্রকাশ করে৷ এখন আরও টেলিভিশন অনুষ্ঠান, ইন্টারনেটের নতুন ডিজাইন ও নতুন লোগো নিয়ে উপস্থিত ডিডাব্লিউ৷ ফলে আরও সহজে প্রয়োজনীয় সংবাদ ও প্রতিবেদন পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে৷ আমাদের ইউজার’রা সুন্দর সব ছবি পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন৷

  • ল্যাটিন অ্যামেরিকার জন্য বাড়তি পাওনা

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    ল্যাটিন অ্যামেরিকার জন্য বাড়তি পাওনা

    মেক্সিকো থেকে হেসুস পাঠিয়েছেন এই ছবিটি৷ জলের তলায় ছবিটি তুলেছেন তিনি৷ লিখেছেন, ‘‘আমার সবচেয়ে বেশি ভালো লাগে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি এবং গোটা বিশ্বের বিভিন্ন জায়গার ছবি৷ এ যেন আমার চোখের খোরাক৷’’ ১০০ দিন ধরে ডিডাব্লিউ ল্যাটিন অ্যামেরিকার জন্য স্প্যানিশ ভাষায় দৈনিক ২০ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করে চলেছে৷

  • স্পষ্ট ভাষা

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    স্পষ্ট ভাষা

    টেলিভিশন অনুষ্ঠান চলাকালীন আর ঘন-ঘন ভাষার পরিবর্তন করা হচ্ছে না৷ এই প্রথম ইংরাজি ভাষায় আলাদা একটি চ্যানেল চালু করা হয়েছে৷ প্রতিদিন ৯ বার ১৫ মিনিটের এবং ৪৩ বার ৩ মিনিটের সংবাদ পরিবেশন করা হচ্ছে৷

  • স্পষ্ট বক্তব্য

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    স্পষ্ট বক্তব্য

    ইউক্রেনের রাজধানী কিয়েভ’এর গ্যোটে ইন্সটিটিউট’এ কাজ করেন ক্সেনিয়া৷ তিনি বলেন, ‘‘ডিজিটাল সংবাদ মাধ্যমের জগতে ডিডাব্লিউ সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলির অন্যতম৷ জার্মানি তথা গোটা বিশ্বে সামাজিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে কী ঘটছে, ডিডাব্লিউ তা ভালোভাবে তুলে ধরে৷’’

  • বিশ্বের জানালা

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    বিশ্বের জানালা

    ডিডাব্লিউ আগের মতোই ইন্টারনেটে ৩০টি ভাষায় তথ্য পরিবেশন করে চলেছে৷ বাড়তি মেদ ঝেড়ে ফেলে সেই তথ্য ব্যবহারকারীর কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়াই এর লক্ষ্য৷ ফলে মানুষ সহজেই দ্রুত তার পছন্দমতো বিষয় খুঁজে পাচ্ছেন৷ ভিডিও ও অন-ডিমান্ড উপাদানের ফলে ওয়েবসাইট প্রকৃত অর্থে মাল্টিমিডিয়া-ভিত্তিক হয়ে উঠেছে৷

  • আফ্রিকার জন্য শিক্ষা কর্মসূচি

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    আফ্রিকার জন্য শিক্ষা কর্মসূচি

    চলতি বছরে ডিডাব্লিউ হাউসা, কিসুয়াহেলি, আমহারিক, পর্তুগিজ, ফরাসি ও আরবি ভাষায় ৮০টি শ্রুতিনাটক প্রস্তুত করেছে৷ মাদকের অপব্যবহার বা নারী অধিকারের মতো রাজনৈতিক ও সামাজিক বিষয়ের ভিত্তিতে সাজানো হয়েছে এই রেডিও নাটকগুলিকে৷ টোগো থেকে এসেনাম এমেভি লিখেছেন, ‘‘তোমরা এভাবেই চালিয়ে যাও৷’’

  • ব্যবহারকারীদের সঙ্গে সংলাপ

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    ব্যবহারকারীদের সঙ্গে সংলাপ

    ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের উন্নতি করতে ডিডাব্লিউ সোশ্যাল মিডিয়াকে আরও গুরুত্ব দিচ্ছে৷ ফেসবুক’এ প্রায় প্রত্যেকটি ভাষা বিভাগের নিজস্ব পাতা রয়েছে৷ প্রতিবেদনগুলিকে বিভিন্ন অঞ্চলের চাহিদার ভিত্তিতে সাজানো হচ্ছে, যাতে সব এলাকার মানুষের মনে ধরে৷

  • সৃজনশীলতার পুরস্কার

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    সৃজনশীলতার পুরস্কার

    ইটালিতে বসবাররত বারবারা উল দিয়ে ডিডাব্লিউ লোগো বুনছেন৷ এই ছবি পাঠিয়ে তিনি একটি আইপ্যাড জিতে নিয়েছেন৷ লিখেছেন, ‘‘আমি খুব খুশি হয়েছি৷ এবার আরও একটু বুনলেই এটিকে আইপ্যাড ঢেকে রাখার জন্য ব্যবহার করা যাবে৷’’ ডিডাব্লিউ সেরা বার্তাগুলির জন্য মোট ৩টি আইপ্যাড ও ২০টি স্মার্টফোন পুরস্কার দিয়েছে৷

  • ভবিষ্যতের দিশা

    নতুন রূপে, নতুন সাজে ডিডাব্লিউ’র ১০০ দিন

    ভবিষ্যতের দিশা

    এই ছবিটি পাঠিয়ে চীনের উ একটি পুরস্কার জিতে নিয়েছেন৷ ১০০ দিন পর ডিডাব্লিউ’র আশা, ভবিষ্যতেও এই সাফল্য বজায় থাকবে৷ যে সব ব্যবহারকারী আমাদের চিঠি লিখে নতুন সাজের প্রশংসা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই৷


    প্রতিবেদন: নিকোলাস মার্টিন/সঞ্জীব বর্মন | সম্পাদনা: নিলস নাউমান/দেবারতি গুহ