আপনি একটি কিয়স্ক বা ছোট দোকান খুলতে চান কিন্তু এক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত হতে পারছেননা যে, পরে কী হতে পারে? কিংবা একটি পুরানো গাড়ি কেনার পর এর বেশ কিছু ত্রুটি ধরা পড়ল৷ এই ধরণের দৈনন্দিন পরিস্থিতিতে অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত ভাষাকোর্স Marktplatz-এর প্রয়োজন পড়ে৷ এই কোর্স ব্যবসা সংক্রান্ত নানা অসুবিধা মোকাবিলায় আপনাকে সাহায্য করবে৷ এই ভাষা কোর্স ইউরোপীয় ভাষা নীতিমালা অনুযায়ী বি ২- মানের৷ যাদের জার্মান ভাষায় ভাল দখল আছে, তাদের জন্য করা হয়েছে এই কোর্স৷