1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
Wrong language? Change it here. DW.DE has chosen বাংলা as your language setting.

অন্বেষণ – আমাদের টেলিভিশন অনুষ্ঠান

ডয়চে ভেলের নতুন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান এবার বাংলাতেও প্রচার হচ্ছে৷

DW Bengali starts Onneshon
Text: The Bengali team of DW has started producing a weekly 22 minutes Video-Magazin 'Onneshon' for Ekushey TV, Bangladesh. The first episode will be aired on April 13, 2013.

অন্বেষণ অনুষ্ঠানটি আমাদের ওয়েবসাইটে সরাসরি দেখা যাচ্ছে৷ ঠিকানা: www.dw.de/bengali ৷ ডিডাব্লিউ-এর অনলাইন সহযোগীরাও এটি প্রচার করছে৷ বাংলাদেশে একুশে টিভিতে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং রবিবার রাত দেড়টা ও বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হচ্ছে৷

বন শহরে অবস্থিত ডয়চে ভেলের মূল কার্যালয় থেকে বাংলা বিভাগের কর্মীরা ‘অন্বেষণ’ অনুষ্ঠানটি তৈরি করছেন৷ এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হচ্ছে, বিশেষ করে জার্মানি তথা ইউরোপে বিভিন্ন বিকাশের দৃষ্টিকোণ থেকে৷

উল্লেখ্য, ডয়চে ভেলের এই অনুষ্ঠানটি শুধু জার্মানি কি ইউরোপের গবেষণাই নয়, বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশ, এমনকি সারা বিশ্বের গবেষণা থেকে বিষয় খুঁজে নিচ্ছে ‘অন্বেষণ’, যা উপমহাদেশের দর্শকদের কাছে অভিনব এক পরিবেশনা হিসেবে বিবেচিত হচ্ছে৷ এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক জার্মানি ও ইউরোপের দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো আলেখ্য বিষয় তুলে ধরছেন, যার মাধ্যমে স্বদেশ ও বিদেশের অনেক চমকপ্রদ ফারাক স্পষ্ট হয়ে উঠবে৷

  • Deutsche Welle Bangladesch DW Bengali starts Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ‘অন্বেষণ’ – প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়

    একুশে টেলিভিশনে প্রতি সপ্তাহে ডয়চে ভেলে তুলে ধরবে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ বিষয়ক নানা প্রতিবেদন৷ ওয়েবসাইটে পাবেন একই বিষয়ে নানা বাড়তি তথ্য৷ অনুষ্ঠান চলাকালীন ফেসবুকের মাধ্যমে সংলাপে যোগ দিন আমাদের সাথে৷

  • Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ঢাকায় সংবাদ সম্মেলন

    বুধবার ডয়চে ভেলের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে, ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান এবং অন্বেষণ-এর সঞ্চালিকা দেবারতি গুহ, মার্কেটিং বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম৷

  •  Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে’

    বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ’ এর ব্যাপারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে৷ ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ডয়চে ভেলের এই নতুন অনুষ্ঠান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে৷’’

  • Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ‘বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হবে’

    ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান এবং অন্বেষণ-এর সঞ্চালিকা দেবারতি গুহ জানান, ‘‘এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হবে৷ তাতে প্রাধান্য থাকবে জার্মানি তথা ইউরোপের দৃষ্টিকোণের৷ তবে তা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট মাথায় রেখে৷’’

  • Deutsche Welle Bangladesch DW Bengali starts Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    বিশেষজ্ঞের অভিমত

    ‘অন্বেষণ’ অনুষ্ঠানে একাধিক প্রতিবেদন ছাড়াও নিয়মিত পাবেন কোনো বিষয় সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত৷ বাংলাদেশের প্রেক্ষাপটে নানা বিষয়ের মূল্যায়ন তুলে ধরা হবে সেই আলোচনায়৷

  • Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ‘একটি মাইলফলক’

    ডয়চে ভেলের মার্কেটিং বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ বলেন, টেলিভিশনে বাংলা বিভাগের অনুষ্ঠান সম্প্রচার একটি মাইলফলক৷ ডয়চে ভেলে প্রায় ৪০ বছর ধরে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার করছে৷ স্থানীয় বিষয়কে প্রাধান্য দিয়ে টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচার তারই ধারাবাহিকতা৷

  • Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    ‘অন্বেষণ নতুন মাত্রা যোগ করবে’

    একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম মনে করেন, ‘‘অন্বেষণ অনুষ্ঠানটি অনেক জনপ্রিয় হবে৷ কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকরা উন্নত বিশ্বের স্বাস্থ্য, পরিবেশসহ নানা বিষয়ে গবেষণা এবং সর্বশেষ আবিষ্কারের খবর জানতে পারবেন৷’’

  •  Bangladesch DW launches TV-Magazin Onneshon

    ‘অন্বেষণ’ এর যাত্রা শুরু

    অন্বেষণ এর টিভি ট্রেইলর

    ঢাকায় সংবাদ সম্মেলনে অন্বেষণ-একটি টিভি ট্রেইলর দেখানো হয়৷ এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেবারতি গুহ৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সব বয়সের এবং সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখেই অন্বেষণ অনুষ্ঠানটি তৈরি করা হচ্ছে৷’


    প্রতিবেদন: আরাফাতুল ইসলাম | সম্পাদনা: সঞ্জীব বর্মন